আমাদের সম্পর্কে

হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠন ও তহবিল — তালেরতল গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঠিত একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক ফান্ড।

প্রকৃতি ও সম্প্রদায় কল্যাণ — প্রতীকী চিত্র

২৪ এপ্রিল ২০২৬ (জুম্মাবার) তালেরতল জামে মসজিদে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ‘হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠন’ নামে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ যুবসমাজের উপস্থিতিতে গঠিত কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে সামাজিক উন্নয়ন ও দুস্থ-অসহায় মানুষের সেবায় কাজ চলমান।

  • তারিখ: ২৪ এপ্রিল জুম্মাবার, ২০২৬ খ্রি.
  • স্থান: তালেরতল জামে মসজিদ
  • সভাপতি: মাওলানা মো: আ: কাদির (ইমাম ও খতিব অত্র মসজিদ)

লক্ষ্য, উদ্দেশ্য ও বৈশিষ্ট্য

  • ধর্মীয় সংস্কার ও আদর্শ সমাজ গঠন: দ্বীনি অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে মসজিদমুখী করা এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে তালেরতল গ্রামকে একটি আদর্শ ও মডেল সমাজ হিসেবে গড়ে তোলা।
  • দারিদ্র্য বিমোচন ও কুসংস্কার দূরীকরণ: সমাজ থেকে দারিদ্র্য ও সকল প্রকার অন্ধ কুসংস্কার পুরোপুরি দূর করার লক্ষ্যে টেকসই পরিকল্পনা গ্রহণ করা এবং সাধারণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করা।
  • সামাজিক প্রতিরোধ ও ন্যায়বিচার: তালেরতল গ্রামবাসীদের প্রত্যক্ষ সহযোগিতায় সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে চাক্ষুষ প্রতিরোধ গড়ে তোলা এবং সামাজিক অসংগতি ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে কঠোর ভূমিকা পালন করা।
  • আর্তমানবতার সেবা: অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, বিবাহে সহায়তা এবং অসহায় ও মুমূর্ষু রোগীদের চিকিৎসায় সংগঠন ও তহবিল থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা।
  • শিক্ষা প্রসার: গ্রামের বয়স্ক ব্যক্তিদের জন্য দ্বীনি ও কোরআন শিক্ষার ব্যবস্থা করা।
  • আর্থিক স্বচ্ছতা: দান সংগ্রহ ও ব্যয়ের প্রতিটি হিসাব যথাযথভাবে পৃথক রেজিস্টার খাতায় ক্যাশিয়ার কর্তৃক সংরক্ষিত থাকবে এবং মাসিক সভায় তা পেশ করা হবে।

বিশেষ নীতিমালা

  • এই সংগঠনের সকল অনুদান সম্পূর্ণ অফেরতযোগ্য এবং এটি শুধুমাত্র জনকল্যাণে ব্যয় হবে।
  • উপস্থিত তালেরতল গ্রামবাসী ও দাতা সদস্যগণ সকলেই এই সংগঠনের সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন।

উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী সদস্য

উপদেষ্টা কমিটি

ক্রমনামপিতার নামপদবি / দায়িত্ব
1মো: মইজ উদ্দিনউপদেষ্টা
2মো: মোহাম্মদ আলীমৃত মোঃ জাহান আলিউপদেষ্টা
3মো: অলি মেম্বারউপদেষ্টা
4মো: শহিদুল ইসলামউপদেষ্টা
5মো: জামাল উদ্দিনমোঃ আব্দুল কাদিরউপদেষ্টা
6মো: নিজাম উদ্দীনউপদেষ্টা
7মো: শাহজাহানমৃত মোঃ জাহান আলিউপদেষ্টা
8মো: আব্দুল মান্নানউপদেষ্টা
9মো: নুরুল ইসলামমৃত জাহান আলীউপদেষ্টা
10মো: আরমান আলীমৃত জাহান আলীউপদেষ্টা
11মোঃ আমির হোসেনমোঃ আব্দুল কাদিরউপদেষ্টা
12মো: দ্বীন ইসলামউপদেষ্টা
13মোঃ সিদ্দিকুর রহমানমৃত জাহান আলীউপদেষ্টা
14মো: আমিরুল ইসলামমৃত মকবুল হোসেনউপদেষ্টা
15মো: আব্দুল আলীমৃত মোঃ মোজাফফর আলীউপদেষ্টা

কার্যনির্বাহী সদস্য

ক্রমনামপিতার নামপদবি / দায়িত্ব
1মো: শামসুদ্দিনমৃত মোঃ নুরুদ্দিনসভাপতি
2মো: দেলোয়ার হোসেনমোঃ আব্দুল কুদ্দুসসেক্রেটারি
3মো: শাহীন আলমমোঃ আব্দুল হাসিমক্যাশিয়ার