রেজ্যুলেশন
১. প্রস্তাবনা
অদ্যকার সভায় তালেরতল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামাজিক কল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ প্রসারের লক্ষ্যে একটি স্থায়ী সংগঠন ও তহবিল গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উপস্থিত সকলে একমত হন যে, ‘হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠন ও তহবিল’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে তালেরতল গ্রামের উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করবে।
২. আলোচ্য বিষয়সমূহ
- 'হিলফুল ফুজুল মানবকল্যাণ সংগঠন ও তহবিল' গঠন এবং এর কমিটি প্রণয়ন।
- সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা নির্ধারণ।
- সংগঠনের তহবিল সংগ্রহ ও পরিচালনা পদ্ধতি।
৩. গৃহীত সিদ্ধান্ত
২ নং প্রস্তাব (সভাপতি নির্বাচন):
জনাব মো: মোহাম্মদ আলী সাহেব প্রস্তাব করেন যে, মো: শামসুদ্দিন সাহেবকে অত্র সংগঠন ও তহবিলের সভাপতি পদে মনোনীত করা হোক। উপস্থিত সকলে সমস্বরে তা সমর্থন করেন এবং তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
৩ নং প্রস্তাব (সেক্রেটারি নির্বাচন):
জনাব মো: সুলেমান মিয়া সাহেব প্রস্তাব করেন যে, মো: দেলোয়ার হোসেন সাহেবকে সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হোক। সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাবটি গৃহীত হয়।
৪ নং প্রস্তাব (ক্যাশিয়ার নির্বাচন):
জনাব মো: জামাল ট্রেইলার সাহেব প্রস্তাব করেন যে, মো: শাহীন আলম সাহেবকে ক্যাশিয়ার পদে দায়িত্ব প্রদান করা হোক। এই প্রস্তাবটিও সভায় গৃহীত হয়।
৪. সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও বৈশিষ্ট্যসমূহ
- ধর্মীয় সংস্কার ও আদর্শ সমাজ গঠন: দ্বীনি অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে মসজিদমুখী করা এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে তালেরতল গ্রামকে একটি আদর্শ ও মডেল সমাজ হিসেবে গড়ে তোলা।
- দারিদ্র্য বিমোচন ও কুসংস্কার দূরীকরণ: সমাজ থেকে দারিদ্র্য ও সকল প্রকার অন্ধ কুসংস্কার পুরোপুরি দূর করার লক্ষ্যে টেকসই পরিকল্পনা গ্রহণ করা এবং সাধারণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করা।
- সামাজিক প্রতিরোধ ও ন্যায়বিচার: তালেরতল গ্রামবাসীদের প্রত্যক্ষ সহযোগিতায় সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে চাক্ষুষ প্রতিরোধ গড়ে তোলা এবং সামাজিক অসংগতি ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে কঠোর ভূমিকা পালন করা।
- আর্তমানবতার সেবা: অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, বিবাহে সহায়তা এবং অসহায় ও মুমূর্ষু রোগীদের চিকিৎসায় সংগঠন ও তহবিল থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা।
- শিক্ষা প্রসার: গ্রামের বয়স্ক ব্যক্তিদের জন্য দ্বীনি ও কোরআন শিক্ষার ব্যবস্থা করা।
৫. বিশেষ নীতিমালা
- এই সংগঠনের সকল অনুদান সম্পূর্ণ "অফেরতযোগ্য" এবং এটি শুধুমাত্র জনকল্যাণে ব্যয় হবে।
- উপস্থিত তালেরতল গ্রামবাসী ও দাতা সদস্যগণ সকলেই এই সংগঠনের সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন।
৬. উপদেষ্টা মণ্ডলী
| ক্রমিক | নাম | পিতার নাম |
|---|---|---|
| ০১ | জনাব মো: মইজ উদ্দিন | — |
| ০২ | জনাব মো: মোহাম্মদ আলী | মৃত মোঃ জাহান আলি |
| ০৩ | জনাব মো: অলি মেম্বার | — |
| ০৪ | জনাব মো: শহিদুল ইসলাম | — |
| ০৫ | জনাব মো: জামাল উদ্দিন | মোঃ আব্দুল কাদির |
| ০৬ | জনাব মো: নিজাম উদ্দীন | — |
| ০৭ | জনাব মো: শাহজাহান | মৃত মোঃ জাহান আলি |
| ০৮ | জনাব মো: আব্দুল মান্নান | — |
| ০৯ | জনাব মো: নুরুল ইসলাম | মৃত জাহান আলী |
| ১০ | জনাব মো: আরমান আলী | মৃত জাহান আলী |
| ১১ | জনাব মোঃ আমির হোসেন | মোঃ আব্দুল কাদির |
| ১২ | জনাব মো: দ্বীন ইসলাম | — |
| ১৩ | জনাব মোঃ সিদ্দিকুর রহমান | মৃত জাহান আলী |
| ১৪ | জনাব মো: আমিরুল ইসলাম | মৃত মকবুল হোসেন |
| ১৫ | জনাব মো: আব্দুল আলী | মৃত মোঃ মোজাফফর আলী |
৭. কার্যনির্বাহী কমিটি
| ক্রমিক | নাম | পিতার নাম | পদবী | স্বাক্ষর |
|---|---|---|---|---|
| ০১ | মো: শামসুদ্দিন | মৃত মোঃ নুরুদ্দিন | সভাপতি | |
| ০২ | মো: দেলোয়ার হোসেন | মোঃ আব্দুল কুদ্দুস | সেক্রেটারি | |
| ০৩ | মো: শাহীন আলম | মোঃ আব্দুল হাসিম | ক্যাশিয়ার | |
| ০৪ | ||||
| ০৫ | ||||
| ০৬ | ||||
| ০৭ | ||||
| ০৮ | ||||
| ০৯ |